
বিপুল জামান লিখন,নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় পাওনা টাকা নিয়ে শামছু মিয়া (৪৫) নামের এক মজুরকে গাছে বেঁধে মধ্যেযুগীয় অত্যাচার করা হয়েছে বলে খবর পাওযা গেছে।

মাত্র ২০ হাজার টাকার জন্য শামছু মিয়াকে শিকল দিয়ে অন্যায়ভাবে গাছে বেঁধে রাখে পাওনাদার মো. হানিফ (৩০) ও মো. আল আমিনকে (২৭)।পরে খবরটি সামাজিক মাধ্যেমে খবরটি ছড়িয়ে পড়লে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চল্লিশা ইউনিয়নের ঝাউশি গ্রামে (৭ আগস্ট) শনিবার রাতে এবং বছর খানেক পূর্বে ঝাউশি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে হানিফ ও আল আমিন তাদেরই সম্পর্কে চাচাতো ভাই মুগবল হোসেনের ছেলে দিন মজুর শামছু মিয়াকে সুদে টাকা ধার দেন। পরবর্তীতে ২০ হাজার টাকা পাওনা হওয়ায় শনিবার রাতে শামছুকে আল আমিনের জুয়া বোর্ডের চেম্বারের সামনের একটি সুপারি গাছে শিকল দিয়ে বেঁধে রাখে।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, টাকা পায় ভালো কথা। সেটির জন্য অভিযোগ করতে পারতো। কিন্তু তা না করে একজন মানুষকে রাতের আঁধারে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা অত্যন্ত অন্যায়।তিনি আরো বলেন পাওনাদার মো. হানিফ (৩০) ও মো. আল আমিনকে (২৭) তাদের দুজনকেই আটক করা হয় এবং এর জন্য আমরা সংশ্লিষ্ট ধারায় মামলা নিয়ে তাদের দুইভাইকে কোর্টে পাঠিয়েছি।





