নেত্রকোণায় এক ঘন্টার ব্যবধানে বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের

0
18

বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি)এক ঘন্টার ব্যবধানে নেত্রকোণায় বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের।তারা বিভিন্ন উপজেলার বাসিন্দা।এর মধ্যে খালিয়াজুড়ি (৩) কেন্দুয়া(২) মদন(২) ও পূর্বধলা(১) জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৮ মে) বিকাল আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে এমন ঘটনা গুলো ঘটে।এছাড়াও মদনের (৪)জন আহত সহ দুটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

নেত্রকোণায় এক ঘন্টার ব্যবধানে বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের
নেত্রকোণায় এক ঘন্টার ব্যবধানে বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের

নিহতরা হলেন,খালিয়াজুড়ি উপজেলার গাজিপুর ইউনিয়নের বাতোয়াইল গ্রামের মন্জুরুল হকের ছেলে মনির হোসেন(৩০),মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে অসেক মিয়া(৩৫) একই গ্রামের আমির উদ্দিনের ছেলে বিপুল মিয়া(৩০),মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে হাফেজ মোহাম্মদ শরীফ(১৮) একই গ্রামের আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাউর রহমান(২১),কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটি গ্রামের আসন খানের ছেলে বায়েজিদ মিয়া(৪২),কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী গ্রামের তৈয়ব আলীর ছেলে ফজলু মিয়া(৫৫) ও পূ্র্বধলা উপজেলার ধনামূলগাও ইউনিয়নের পালগী গ্রামের ইছাক ফকিরের ছেলে জুনায়েদ মিয়া(১১) বজ্রপাতে নিহত হয়েছেন।

 

নিহতের পাশাপাশি মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুমান ও রুবিন ও ত্রিয়শ্রীর কণা ও সুরমা আক্তার নামে চার জন আহত হয়েছেন।সবশেষে গৃহপালিত পশু গরু দুটি মারা যায় বজ্রপাতে।গরু দুটি মদন উপজেলার শিবপাশা গ্রামের তপন চন্দ নামের এক কৃষকের।

 

এ বিষয় সত্যতা নিশ্চিত করে খালিয়াজুড়ির থানার ওসি মুজিবুর রহমান,মদন থানার ওসি মোঃফেরদৌস আলম,কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ ও পূর্বধলা থানার ওসি মোঃ শিবিরুল ইসলাম জানান,এ বিষয়ে থানায় অপমৃত্যু বলে মামলা করা হবে।