
বিপুল জামান লিখন, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় বধ্যভূমি স্মৃতিফল “চিরঞ্জীব” নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত ১১টি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।এ সময় তিনি উক্ত জায়গা গুলো পরিদর্শন করেন।
(২৭ আগস্ট) শুক্রবার সকাল ৯টার দিকে মুক্তিযুদ্ধে স্মৃতিবিজড়িত ওই স্থানে স্মৃতিফলক “চিরঞ্জীব” এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত ১১টি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন।স্মৃতিফলক “চিরঞ্জীব” উপজেলার ভূমি অফিস সংলগ্ন বধ্যভূমিতে স্থাপন করা হয়েছে।
উদ্বোধন অনুস্টানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো: মঈন উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও মেয়র আসাদুল হক ভূঞা, উপজেলা শিক্ষা অফিসার সানোয়ার হোসেন,উপজেলা ওসি কাজী শাহ নেওয়াজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অসীম কুমার উকিল এমপি বলেন,স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিদ্যালয় গুলোতে আধুনিক ভবন করছেন সোনার কারিগর তৈরি করার জন্য। এই সোনার কারিগররাই আগামী দিন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবে।
উদ্বোধনকৃত বিদ্যালযগুলো হলো, দৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর হোসনে আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,দৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবিচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ছবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সয়লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিফেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাজিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাম্মনজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেজগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত।





