
বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি)রাস্তা তো নয় যেন মরণ ফাঁদ।বলছি নেত্রকোণা কেন্দুয়া উপজেলার আইতর গ্রামের কথা।রাস্তা দেখে যে কেউ চমকে যাবে।আসলে চলাচলের রাস্তা যদি এমন হয় তবে দুর্ঘটনা নিশ্চিত অনিবার্য।

এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৫-৬ টি গ্রামের মানুষ যাতায়াত করে হাটে যায়।কিন্তু রাস্তার একটি সেতুর নড়বড়ে বেহাল দশাতে প্রতিদিনই নানা সমস্যা হয়।একজন রিকশা চালক চরম ঝুঁকি নিয়ে এই দুর্গম রাস্তা পারি দিচ্ছে।
স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়,এই সেতুটি দীর্ঘদিন যাবৎ ভাঙ্গার কারণে তারা নানা সমস্যা হচ্ছে।এই সেতুর ওপর দিয়ে রামচন্দ্রপুর,আইতর,ডুপিসান্দাইল এবং খিতনখলা গ্রামের সব মানুষই কেন্দুয়া বাজারে নিত্য পণ্যের জন্য যাওয়া আসা করে।ফলে সেতুর এমন দশার কারণে নানা উৎবেগ প্রকাশ করছেন।জুড় দাবি করেছেন যাতে সেতুটি দূত সংস্কার হয়।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্তা নেওয়া হলো কি না সে নিয়ে সুস্পষ্টতা নেই।





