
বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি) নেত্রকোণার পূর্বধলায় উপজেলার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাব্বি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রাব্বি পূর্বধলা উপজেলার দুর্গাপুরের গোপালপুর গ্রামের মোঃ কামাল মিয়া ছেলে।
বিভিন্ন তথ্যের আলোকে, রাব্বি তার মায়ে সাথে তার মামার বাড়ি বেড়ানো শেষে আজ বিকেল নিজবাড়ি দুর্গাপুর যাওয়ার পথে পূর্বধলার লালমিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ গামী বালু ভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে এলাকার লোকজনের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাব্বির মৃত্যু হয়।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি পর্বধলা থানায় আটক আছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।





