
মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল, জেলা প্রতিনিধিঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে ভাষা শহীদ আব্দুর জব্বার এর জন্মস্থানে প্রতিষ্ঠিত শহীদ মিনারে পুষ্প অর্পণ ও শহীদের প্রতি ২১ শে ফেব্রুয়ারী রাত ১২ টা এক মিনিটে রোজ শনিবার শ্রদ্ধা নিবেদন করা হয়। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এম পি, এই সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আশরাফউদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংঘঠনের নেত্রীবৃন্দ, গফরগাঁও থানা ইনচার্জ অনুকূল সরকার ও পাগলা থানা ইনচার্জ সহ বিভিন্ন সামাজিক সংঘঠনের নেত্রীবৃন্দ ও সর্বস্তরের জনগণ পুষ্প অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।





