সাংবাদিক তানভির হাসানের নামে মিথ্যা মামলা বাতিলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

0
12

শফিকুল ইসলাম শফি, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:

গত ১০ইং রোজ শনিবার রাতে দৈনিক ইত্তেফাক ও ইনডেপেনডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে গ্রেপ্তার করে পুলিশ।

এর পর রবিবার দুপুরে মি. হাসানকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডে চায় পুলিশ, কিন্তু রিমান্ড নামঞ্জুর করে জামিন দেয়।

মি. হাসানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সদর হাসপাতালে করোনা রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়ে একটি “মিথ্যা ও ভিত্তিহীন” প্রতিবেদন করার মাধ্যমে হাসপাতালটির “মানহানি” করেছেন।
১১ তারিখ দিবাগত রাতে এই গ্রেপ্তারের ঘটনার পর সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ হয়, যেখানে দেখা যাচ্ছে মি. হাসান হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, তার হাতে হাতকড়া লাগানো।

পুলিশ বলছে, গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়ায় তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই হাসপাতালটির কর্তৃপক্ষই মি. হাসানের বিরুদ্ধে মামলাটি করেছে।
তার পর মি. হাসানকে আদালতে হাজির করা হবে বলেও পুলিশ জানাচ্ছে।

এদিকে এই গ্রেপ্তারের ঘটনায় ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

এই গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে শনিবার রাতেই বিক্ষোভ করেছে ঠাকুরগাঁও প্রেসক্লাব সহ সারা বাংলাদেশের গণমাধ্যম গুলো।

এতে বক্তারা ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি জানান।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল,তথ্য প্রদানে হয়রানি বন্ধ এবং সাংবাদিক তানভির হাসানের নামে মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানব বন্ধন করে কুড়িগ্রামের সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক সহ সকল অনলাইন পত্রিকার সাংবাদিকরা ও শিল্পী-শিক্ষক এবং বিভিন্ন পেশার মানুষ।

এই দিকে মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক কালের কন্ঠের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল খালেক বলেন,- ঠাকুরগাঁও জেলার তিন সাংবাদিকের বিরুদ্ধে করা অসত্য মামলা প্রত্যাহার এবং হয়রানিমূলক কালো আইনটি বাতিলের দাবি জানাচ্ছি।