সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ঈদের আর মাত্র ২দিন বাকী। কিন্তু নারায়ণগঞ্জ শহরের এমনকি লিংক রোডেও প্রচুর জ্যামে গাড়ী সব স্টার্ট বন্ধ করে বসে আছে। সন্ধ্যা থেকে চানমারী এলাকায় অবস্থিত দূরপাল্লার সব বাস আস্তে আস্তে জমা হতে থাকে।
ঠিক এর পর থেকেই শুরু হয় লাগাতার জ্যাম। রিপোর্ট লিখার সময় পর্যন্ত চাষাড়া থেকে জালকুড়ী পর্যন্ত প্রচুর জ্যামে বসে আছে বহু যাত্রী। তাদের বেশীর ভাগ যাত্রাই উত্তরবঙ্গে।।
সকল পরিবহন ঠিকমত গাড়ীগুলো না রেখে, এলোপাতাড়ি রাখার কারণেই এই জ্যাম বাধেঁ। পুলিশ চেষ্ঠা করছে জ্যাম নিরসন করার।







মন্তব্য করুন