
সোহেল আহমেদ ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের খাল খননের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এই খাল খননের ফলে ইসদাইরে জমে থাকা পানির অবসান হবে।

ঢাকা নারায়ণগঞ্জ লিংক রােডের দিকে ড্রেন ও পাইপের মাধ্যমে পানি সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে। এতে করে জেলা রেজিস্ট্রি অফিসের পাশ দিয়ে যেই খালটি বয়ে গেছে সেখানে গিয়ে পতিত হবে লালপুরের পানি। মূলত ইসদাইর হয়ে পানির প্রবাহ যাবে নলখালী খালের দিকে, আরেকটি লিংক রােডের নিচ দিয়ে জেলা পরিষদ এলাকার খালের দিকে।
বেশ কিছুদিন থেকেই জেলা রেজিস্ট্রি ভবনের সামনে গড়ে উঠা দলিল লিখকদের চেম্বার ভেঙ্গে ফেলা হয়েছে। কেননা সেখান দিয়েই একটি খাল অনেক বছর ধরে বন্ধ হয়ে ছিলো যার কারণে পানি ঠিকভাবে সরতে পারছিলো না।
বর্তমানে এই খাল উদ্ধার করা হলে ফতুল্লার জলাবদ্ধতা নিরসন হবে বলেই সকলে মনে করেন।





