আত্রাইয়ে লকডাউনে একশত ছিন্নমুলকে খাওয়ালেন ওসি 

0
8

তপন কুমার সরকার, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে চলমান কঠোর লকডাউনে অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আত্রাইয়ে লকডাউনে একশত ছিন্নমুলকে খাওয়ালেন ওসি 
আত্রাইয়ে লকডাউনে একশত ছিন্নমুলকে খাওয়ালেন ওসি

শনিবার রাত্রি ৮টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে না খেয়ে শুয়ে থাকা ছিন্নমূল মানুষের এ খাবার বিতরণ করেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজি, এস আই হায়দার আলী, এসআই দুরুল হুদা, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, আমানুল্লাহ ফারুক বাচ্চু, রায়হান সোবহান রাসেল, সুরুজ প্রামানিক, মেহেদী হাসান, আলামিন প্রান্ত, আশিক, সজল।

ওসি আবুল কালাম আজাদ এর নিজ উদ্যোগে ১০০ অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা প্যাকেট খাবার বিতরণের খবর প্রকাশ হলে সকলে ধন্যবাদ জানান। খাবারের মধ্যে ছিল ভুনাখিচুড়ি।

নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সবকিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সবচেয়ে বিপদে পড়েন স্টেশন এলাকার অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষ। তাঁরা খাবার সংকটে পরেছে। এই মানুষগুলোর কষ্টের কথা চিন্তা করেই উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগ চালু থাকবে বলে জানান তিনি।