কীটনাশক মিশ্রিত তুলা, পানিতে মিশিয়ে লাখ টাকার মাছের ক্ষতি

0
9

রাজীব প্রধান, গাজীপুরঃ
পূর্ব শত্রুতার জেড়ে কীটনাশক মিশ্রিত তুলা, পানিতে মিশিয়ে লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুরে। ভুক্তভুগী শরিফুল ইসলাম সজিব শ্রীপুর উপজেলার বর্মী ইউনিয়নের পাইটাল বাড়ি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। সজীব পেষায় একজন মৎস্য খামারি। অভিযোগ সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধা ৬ টার দিকে
অভিযোক্ত খোরশেদ আলম, পারভেজ,রবি মিয়া সহ আরও বেশ কয়েক জন মিলে পিকাপ ভ্যানে করে কীটনাশক মিশ্রত তুলা এনে পুকুরের পূর্ব প্রান্তে রাখে, ফলে বৃষ্টির পানির সাথে এসব কীটনাশকের পানি মিশ্রিত তুলা খামারের পানিতে মিশে প্রায় ২ লাখ টাকার ছোট বড় সব মাছই মরে যায়।
এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী ও খামারি সজীব বলেন, আমি তিন বছর মেয়াদে মৎস্য প্রজেক্টটি ভাড়া নিই, এতে ছোটবড় সব ধরনেরই মাছ আছে। এ প্রজেক্টে আমার সর্বমোট ২ লক্ষ টাকার মতো বিনিয়োগ রয়েছে। কিন্তু অভিযুক্তরা আমাকে ব্যবসায়িক ভাবে ক্ষতিপ্রস্থ করার জন্যই এধরনের উদ্দেশ্যমুলক কাজ করেছে। বিষয়টি স্থানীয়দের অবিহিত করার পর থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
অভিযোগ তদন্তকারী এ এস আই শুকান্ত রায় সাংবাদিকদের বলেন, এ ঘটনায় অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে আমাকে তদন্তকারী হিসেবে নিযুক্ত করায় ঘটনাটি তদন্ত করছি। আশার করি সঠিকটাই বেড়িয়ে আসবে।

এদিকে অভিযুক্ত খোরশেদ আলম অপরাধ অস্বীকার করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টি দেখার জন্য জানিয়েছেন সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।