
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন জেলা হতে আগত ধান কাটা শ্রমিকদের সাদরে গ্রহণ শেষে শুকনো খাবার পরিবেশন করা হয়েছে। সোমবার রাত্রি ৮ টায় উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী বিদ্যালয় প্রাঙ্গনে একশত চল্লিশ শ্রমিক কে স্বাগত জানিয়ে নওগাঁ জেলা প্রশাসকের পক্ষ থেকে সকলকে শুকনো খাবার এবং মাস্ক দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম।

শ্রমিকদের রাস্তায় আসতে কোন সমস্যা হয়েছে কি-না, কাহারো শারীরিক সমস্যা হচ্ছে কি-না জিজ্ঞেস করেন ইউএনও । শ্রমিকেরা উত্তরে কোন সমস্যা হয়নি বা বর্তমানে হচ্ছে না বলে জানায়।কাজ চলাকালীন সময়ে কাহারো কোনরুপ সমস্যা হলে সাথে সাথে জানালে সমাধান করা হবে বলে জানান ইউএনও।
সহজে কৃষকের ধান কেটে ঘড়ে তুলতে এদিন রাজশাহী, নাটোর, পাবনা, গাইবান্ধা জেলা হতে একশত চল্লিশ শ্রমিক বিশেষ ব্যবস্থায় নিয়ে আসেন উপজেলা প্রশাসন।
এবার ধান কেটে ঘড়ে তুলতে সমস্যা হবেনা পর্যায়ক্রমে আরো শ্রমিক আনা হবে বলে জানান ইউএনও। সেইসাথে প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের সার্বক্ষনিক শ্রমিকদের খোজ-খবর নিয়ে তাকে অবগত করতে নির্দেশ দেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান জানবক্্র সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।




