আত্রাইয়ে নবনির্মিত ভূমি অফিসের উদ্বোধন 

0
25

আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে নবনির্মিত দৃষ্টিনন্দন উপজেলা ভূমি অফিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,

আত্রাইয়ে নবনির্মিত ভূমি অফিসের উদ্বোধন 
আত্রাইয়ে নবনির্মিত ভূমি অফিসের উদ্বোধন

ইউএনও ইকতেখারুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হকসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা। প্রধান মন্ত্রীর উদ্বোধনের সাথে সাথে ফিতা কেটে আত্রাই উপজেলা ভূমি অফিসের উদ্বোধন করবেন ইউএনও। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।