কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৬ জনের জরিমানা

0
10

সাজু আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

চলমান বিধিনিষেধ কার্যকরে জেলা প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি নিশ্চিত, সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন তারা। তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এসময় কাঁঠালবাড়ী বাজারের কাঁচাবাজার সহ নিত্য প্রয়োজনীয় দোকান বিকাল ৩ পর্যন্ত খোলা রাখার নির্দেশনা থাকলেও বাজার বন্ধ হয়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিব কাঁচাবাজার বন্ধে করে দেন।

এসময় বাজারে আসা সাধারণ লোকজনকে ঘরে ফিরে যেতে নির্দেশনা দেন। নির্দেশনা অমান্য করায় মটরসাইকেল আরোহী সহ ৬ জনকে জরিমানা করেন। সর্বনিম্ন ৫০০ থেকে এক হাজার টাকা জরিমানা করা হয়। কাঁচাবাজার ৩টা পর্যন্ত করার নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট।