
জাকির ইসলাম মিন, রংপুর জেলা প্রতিনিধিঃ- রংপুরের কাউনিয়া উপজেলার সেচ্ছাসেবী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ” ভুতছাড়া একতা ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা সদস্য মোঃআলমগীর কবীর’র বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম সংগঠনের পক্ষে এ শোকবাণী জানান।
বিজ্ঞপ্তিতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।এর আগে বুধবার (২৯সেপ্টেম্বরে) বিকেলে ৪ঃ৩০ মিনিটে তার গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল মতিন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩বছর।বৃহস্পতিবার সকাল ১০ঃ ৩০ মিনিটে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।





