বিপুল জামান লিখন, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কলমাকান্দায় এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসে মৃত্যুবরণ করেছে। নিহত প্রপারলি হাগিদক (১৭) নামে শিক্ষার্থী উপজেলার মধুকুড়া গ্রামের সন্তুষ রায়ের মেয়ে।শিক্ষার্থী উপজেলার হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ২১ নভেম্বর(রবিবার) দুপুর সাড়ে ১২টার দিকে কলমাকান্দা সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রের হল সুপার কিউলিপ জানান, রবিবার ভূগোল পরীক্ষা দিতে সকাল ১০টার দিকে কেন্দ্রে এসেই প্রপারলি হাগিদক মাথা ঘুরিয়ে পড়ে যায়। পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আমজাদ হোসেনের নেতৃত্বে একটি চিকিৎসক দল এসে তাকে চিকিৎসা দেন। এতে কিছুটা সুস্থ হলে প্রপারলি হাগিদক পরীক্ষায় অংশগ্রহণ করে।
কিন্তু পরীক্ষার প্রায় শেষ পর্যায়ে আবারো সে বসার আসন থেকে হঠাৎ করে ঢলে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকেদের ধারণা রক্ত শুন্যতা থেকে তার মৃত্যু হয়েছে।







মন্তব্য করুন