
বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি)
নেত্রকোণা জেলার মদন উপজেলায় ২ নং চাঁদগাও ইউনিয়নের শাহাপুর পূর্বপাড়া গ্রামে ইজিবাইক চালককে অজ্ঞান করে ইজিবাইকটি নিয়ে যাওয়ার সময় যুবক চোরকে হাতেনাতে ধরে স্থানীয় লোকজন।

উল্লেখ্য যে, ইজিবাইক চালক কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভগবতীপুর গ্রামের ইসলাম উদ্দিন এর ছেলে তোফাজ্জল হোসেন(১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়,তোফাজ্জল হোসেনকে অজ্ঞান করে নেত্রকোনা মদন সংযুক্ত বাস স্টেশনের কাছে ওয়ারকালের ব্রিজের পাশে অজ্ঞান করে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালানোর সময় এলাকাবাসীর চোখে পড়ে ।
তখন হাতে নাতে ধরে এলাকার জনগণ।
ইজিবাইক চোর কেন্দুয়া উপজেলার মাসিমপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে মামুন (২৫) ।
এ বিষয়ে মদন থানার তদন্ত উজ্জ্বল কান্তি সরকার বলেন, ইজিবাইক চালক তোফাজ্জলকে অজ্ঞান করে, ইজিবাইকি নিয়ে পালানোর সময় এলাকাবাসী হাতে নাতে ধরার ব্যাপাটি সত্যতা করেন।পরে পুলিশ ঘটনা স্থল থেকে মামুনকে আটক করে ও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।





