চকরিয়ায় ভবঘুরে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সামাজিক সংগঠন

0
12

কক্সবাজার প্রতিনিধি, কক্সবাজারের স্বনামধন্য সামাজিক সংগঠন কবিতা সমগ্র এর উদ্যোগে করোনা মহামারী পরিস্থিতিতে (১৬জুলাই) রাতে চকরিয়া শহরের বিভিন্নস্থানে ভবঘুরে মানসিক ভারসাম্যহীনদের মাঝে রান্না করা খাবার ও পানি প্যাকেট করে বিতরণ করছে সামাজিক সংগঠন কবিতা সমগ্র চকরিয়া।

চকরিয়ায় ভবঘুরে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সামাজিক সংগঠন
চকরিয়ায় ভবঘুরে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সামাজিক সংগঠন

সর্বাত্মক করোনা মহামারীর কারণে হোটেল রেস্তোরা বিধি নিষেধের কারণে বন্ধ। হোটেল রেস্তোরা খোলা থাকলে কিছুটা হলেও তাদের পেটে খাবার জুটে। আর এসব বন্ধ থাকার কারণে তারা অনাহারে জীবন পার করতেছেন। সেই চিন্তা ভাবনা থেকে কবিতা সমগ্র চকরিয়া ভবঘুরে মানুষের মাঝে রান্না করা খাবার ও পানি বিতরণ করেছে।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা নুর মোহাম্মদ মামুন কবিতা সমগ্র চকরিয়া সাধারণ সম্পাদক মোঃ আছমান ছিদ্দিকী মনি, ইয়ং চেঞ্জ মেকার সিনিয়র সদস্য চন্দন দে , কবিতা সমগ্র সিনিয়র সদস্য ফরহাদ মোহাম্মদ নিঝুম।

বিতরণকালে কবিতা সমগ্র প্রতিষ্ঠাতা সভাপতি এ.এইচ রিপন বলেন, ভবঘুরে মানুষগুলোও সমাজের অংশ, তাদের পাশে দাঁড়ানোর, দেশেওসমাজের প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব।

তাদের থাকার এবং রান্না করার কোনো ব্যবস্থা নেই, তাঁদের কষ্টের কোন শেষ নেই। তাই এসব ভাসমান ভবঘুরে মানুষগুলোর পাশে সবার এগিয়ে আসা উচিত। আমরা সাধ্যমত এই কার্যক্রম মহামারী চলাকালীন সময় পর্যন্ত আমাদের সাধ্যমত অব্যহত রাখার চেষ্টা করব ।

আরও জানান, ভবঘুরে মানুষের থাকার জায়গা নেই। তারা ডাস্টবিন থেকে তুলে পঁচাবাসি খাবার খায়। তারা এসব পচাঁ দূর্গন্ধযুক্ত খাবার খেয়ে অসুস্থ হচ্ছেন। দেশের প্রশাসনের প্রতি আকুল আবেদন এসব ভবঘুরে মানুষের জন্য স্থায়ী একটা আপন নিবাস তৈরি করে দেওয়া হোক। যেখানে তারা মাথাগোঁজার ঠায় এবং দুই মুঠো খাবার পাবে ।