
রাজীব প্রধান, গাজীপুর, প্রতিনিধিঃ–
গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় ড্রাম ট্রাক উল্টে নিচে চাপা পড়ে ২ জন পথচারী নিহত হয়।

শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় সকাল অনুমান ১০ টাদ দিকে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন।
তিনি জানান, দূতগতিতে আসা ময়মনসিংহগামী ক্যামিকেল ভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হন আরও একজন। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এবংআসঙ্কাজনক অবস্থায় আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।





