
সোহেল আহমেদ ভূঁইয়া
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
আজ ০৭.০৪.২০২৩ইং নারায়ণগঞ্জ এর দ্যা গ্রান্ড হল কনভেনশন সেন্টারে গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ জয়নাল আবেদীন মোল্লা, সিইও- নীট কনসার্ন গ্রুপ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু, সভাপতি – পরিচালনা পর্ষদ, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, মোঃ আব্দুল জব্বার, প্রধান শিক্ষক – গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, মোঃ নাজমুল আলম সজল, সভাপতি- বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন, মোঃ শাহ আলম, সহকারী পোস্ট মাস্টার জেনারেল, নারায়ণগঞ্জ পোস্ট অফিস, সভাপতিত্ব করেছেন এড. মোঃ জাহাঙ্গীর আলম জাগু, সহকারী অধ্যাপক, সরকারী কদম রসুল কলেজ।
শুভেচ্ছা বক্তব্যে মোঃ জাহাঙ্গীর আলম জাগু বলেন, আমরা সিনিয়ররা আজ ভীষনভাবে খুশি যে, নবীন ভাইয়েরা আজ এতো সুন্দর আয়োজন করেছে। পূর্বের ভূলগুলো সংশোধন করে আগামীর অনুষ্ঠান ভালো হবে।
অতিথিদের বক্তব্যে আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু বলেন, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজকের এই ইফতার আয়োজন। এক্স স্টুডেন্টস ফোরামের আজকের উদ্যোগ ছিলো অসাধারণ। আমি ৫০ বছর প্রোগ্রাম করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবো।
বক্তাদের মধ্যে মোঃ নাজমুল আলম সজল বলেন, আমি গর্বিত কারণ আমি এই স্কুলের ছাত্র ছিলাম। আগামীর ৫০ বছর পূর্তিতে আমি পাশে থাকবো সব সময়।
অন্যান্যদের মধ্যে মোঃ শাহ আলম বলেন, গতবারের অনুষ্ঠানের ভুলগুলো যেনো এবার না হয় সেদিকে খেয়াল রেখে আগামীর কাজগুলো সম্পূর্ণ করা হবে। তবে আমি চাই সকল ব্যাচের ভাইদের সহযোগিতা। আমরা যদি সকলে এক সাথে থাকি তাহলে একটি সুন্দর স্কুল উপহার দিতে পারবো।
সর্বশেষ বক্তব্যে মোঃ আব্দুল জব্বার বলেন, আমি আজ অনেক খুশি, এক্স স্টুডেন্টস ফোরামের সকলে এখনো স্কুলের ব্যাপারে অনেক আবেগী। আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই মিলে স্কুলের উন্নতি কিভাবে হয় সেদিকটাও একটু দেখবেন। পরবর্তীতে তিনি দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
অনুষ্ঠানে আরো ছিলেন অনেক ব্যাচের প্রাক্তন ছাত্ররা।





