রাণীনগরে চোলাইমদ সহ নারী মাদক ব্যবসায়ী আটক

0
21

পালিয়ে যাওয়া আসামি ফের আটক
পালিয়ে যাওয়া আসামি ফের আটক
আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৮লিটার চোলাইমদ সহ দেলোয়ারা ওরফে বিলকিস (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মিরাট ইউনিয়নের কিসমতহরপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক বিলকিস উপজেলার কিসমতহরপুর গ্রামের আলম মন্ডলের স্ত্রী।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেলোয়ারা ওরফে বিলকিসকে তার নিজ বাড়ি থেকে ৮লিটার চেলাইমদ সহ আটক করা হয়। আটক বিলকিসের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।#