
রাজীবপ্রধান,গাজীপুর ,প্রতিনিধিঃ-
হামলার স্বীকার সেই পরিবারের ৬ জন সদস্যের মাঝে এক জনের মৃত্যু হয়েছে আজ সকাল ১১ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে।
গত ২৩ জুলাই শুক্রবার গাছ কাটা নিয়ে প্রতিবেশীর উপর, সন্ত্রাসী হামলা ও মার-পিটের ঘটনার ভিডিও ধারণ করায় ,
একই পরিবারের ৬ জন সদস্যকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, পরবর্তীতে বাদী শহিদুল্লাহর বাবা আঃ আজিজের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে তিনি মারাযান।
নিহতের ছেলে আঃ মুতালিব জানান,ঘটনার তিন দিন হলেও অভিযোগ আমলে নেয়নি প্রশাসন। পুলিশ সুপারের অনুমতি ছাড়া নাকি মামলা হয়না, তাই থানা থেকে আমাদের পাঠানো হয়েছিলো পুলিশ সুপারের কার্যালয়ে,। সেখানে ঘটনার ২য় দিন গিয়ে সাক্ষাৎ পাইনি এসপি মহোদয়ের। এদিকে বাবার অবস্থা খারাপ হওয়ায় আবার ছুটে চলে যই হাসপাতালের উদ্দেশ্যে।
কিন্তু আজ সকাল অনুমান ১১ দিকে আমার বাবা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যায়।
আমি ও আমার পরিবারের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তার সঠিক বিচার চাই। আমার বাবাকে যারা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে, তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ার, (ওসি অপারেশন) জানান,গত ২৩ তারিখে অভিযোগ দেয়ার পর নিয়মিত মামলা রজু করা হয় ৩দিন পর আঃ আজিজ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে ২ জন আসামিকে প্রেপ্তার করা হয়। বাকি আসামিদের ধরার জন্য অভিযান চলমান আছে।





