
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আবাদপুকুর হাইস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন এমপি আনোয়ার হোসেন হেলাল। উদ্বোধনী খেলায় বগুড়া সদর ক্লাব ও যাত্রাপুর নুসরাত স্পোর্টস ক্লাব অংশ গ্রহন করে।
আবাদপুকুর বাজার ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নয়গুল সরদার। এসময় রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা,নওগাঁ জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়,কালীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন,একডালা ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান আলী, কালীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু প্রমূখ উপস্থিত ছিলেন।#





