কুড়িগ্রামে ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২৫ বছর থেকে পলাতকের পর গ্রেফতার

0
13

মোঃ শফিকুল ইসলাম শফি,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃকুড়িগ্রাম সদরে ষোল বছরের সাজাপ্রাপ্ত আসামি কাজী আজানুল হক (৬৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বরিবার (২৯ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কুড়িগ্রামে ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২৫ বছর থেকে পলাতকের পর গ্রেফতার
কুড়িগ্রামে ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২৫ বছর থেকে পলাতকের পর গ্রেফতার

গ্রেফতাকৃত কাজী আজানুল হক সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাজী আনোয়ারুল হকের ছেলে।পুলিশ জানায়, উক্ত আসামি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানাধীন লাহিড়ী হাট খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হিসাবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানা মামলা নম্বর ৬ তারিখঃ ৩১/৭/৯৪ যাহার জিআর নং ৩১/৯৪ রুজু হয়। উক্ত মামলায় তার ১৬ বছর সাজা হয়। আসামি মামলা হওয়ার পর থেকে পলাতক হয়, আত্মগোপন করে থাকে ।রবিবার (২৯আগস্ট) ভোর রাত্রিতে ভুরুঙ্গামারী থানাধীন হাসপাতালে পিছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার কুড়িগ্রাম এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব উৎপল কুমার রায় এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মুর্তজার সঙ্গে এসআই প্রলয় কুমার বর্মা, এসআই কাইয়ুম, এসআই আমিনুল, এএসআই শামীম,এএসআই আরিফ, এএসআই রাজু অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, জিআর ৩১/৯৪ নং একটি মামলায় ষোল বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সে পঁচিশ বছর থেকে পলাতক ছিল। তাকে আদালতে পাঠানো হয়েছে।