আত্রাইয়ে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0
7

আত্রাই,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির কারনে দীর্ঘ দিন পর রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে সভা হয়।

আত্রাইয়ে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, ওসি তদন্ত মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান আফছার আলী, আব্দুল মান্নান মোল্লা, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন,

সহসভাপতি তপন কুমার সরকার,যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, আনছার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
সভায় বন্যা পরিস্থিতি, গরু চুরি, আইনশৃংখলা পরিস্থিতি, বিভিন্ন রাস্তার অবস্থা, সাম্প্রদায়িক সম্পৃতি বিষয়ে আলোচনা হয়।