কুড়িগ্রামে আন্তঃ উপজেলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
11

বিশেষ প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২১-২২ এর আওতায় আন্তঃ উপজেলা ফুটবল প্রতিযোগিতা’২২ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে বুধবার ১৬ ফেব্রুয়ারি’২২ বিকেলে আন্তঃ উপজেলা ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু মোঃ সাঈদ হাসান লোবান। জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসাইন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেজাউল করিম রাজু, আব্দুল মতিন সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন করোনা ভাইরাসের সংক্রমণের কারনে অনেক কিছুই এক প্রকার থেমে যাওয়ার উপক্রম হয়েছিল। বর্তমানে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সকল কার্যক্রম চালানোর সুযোগ পেয়েছি। খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন লেখা-পড়ার পাশাপাশি ভালো খেলোয়াড় হওয়ার জন্য অবশ্যই মাদকদ্রব্য থেকে দুরে থাকতে হবে।