আত্রাইয়ে ২১ ফেব্রুয়ারী ৭ ও ১৭ মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা

0
10


তপন কুমার সরকার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ

ন‌ওগাঁর আত্রাইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়।

বক্তব‌্য রাখেন ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, ওসি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, আওয়ামী লীগ সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তারুজ্জামানসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষক, সরকা‌রি বে-সরকা‌রী কর্মকর্তা উপস্থিত ছিলেন।