

বিশেষ প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ৯উপজেলার বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে শেখ রাসেল ডেভলোপমেন্ট কাপ ফুটবল অনুর্ধ-১৫ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে ৯উপজেলার বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু মোঃ সাঈদ হাসান লোবান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসাইন। ৫দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পে খেলোয়াড়দের খেলা সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ দিবেন কুড়িগ্রাম ও রংপুরের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষকগন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম খেলোয়াড়দের সব অপকর্ম থেকে দুরে থেকে লেখা-পড়ার পাশাপাশি ভালো খেলোয়াড় হওয়ার উপদেশ দেন।





