
বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি) নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় পৌরসভার বিএনপি মোড়ে চা দোকানে ৪ জুয়ারিকে আটক করছে মোহনগঞ্জ থানার পুলিশ।তারা সকলেই মোবাইল অ্যাপের মাধ্যেমে জুয়ার আসর জমায়।

আটককৃতরা হলো পৌর এলাকার বড়কাশিয়া গ্রামের মৃত আবুল ফজল মিয়ার ছেলে মেহেদী হাসান জয়(২২) মাঘান গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে মোঃ আল আমিন(২০)দেওয়ান গ্রামের মোঃ শাজাহান মিয়ার ছেলে রাসেল মিয়া(১৯) ও সাতুন গ্রামের তুফানি সরদারের ছেলে মোঃ নূর আলম(১৯)।
মঙ্গলবার (৪ মে)রাতে পৌরসভার বিএনপি মোড়ে চা দোকানে মোহনগঞ্জ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।তারা সকলেই নিয়মিতভাবে এখানে খেলা করতো বলে স্থানীয় লোকজন জানায়।তারা মোবাইল অ্যাপের মাধ্যেমে ডিজিটাল পদ্ধতিতে এই জুয়া খেলা খেলে।এই মিশনে মোহনগঞ্জ থানার এস আই মোঃ হারুন রসিদ নেতৃত্ব দেন।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান,আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বুধবার (৫ মে)দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।





