
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পরিচিতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ ৬ মার্চ শনিবার বেলা ১১ টায় কটিয়াদি পৌরসভা প্রাঙ্গণে পরিচিত ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নুর মোহাম্মদ।
নব নির্বাচিত পৌর মেয়র শওকত উসমান শুক্কুুুর আলীর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট দিলিপ কুমার, ভারপ্রাপ্ত সাধারণ গিয়াস উদ্দিন,কামাল উদ্দিন মিলন,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মঈনুজ্জামান অপু, এডভোকেট ড. হাবিবুল্লাহ জাহিদ, সিদ্দিকুর রহমান ছিদ্দিক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তুফা,সাধারণ সম্পাদক শাহারিয়া আহমেদ পাভেল,কটিয়াদি পৌরসভার সাবেক প্রশাসক মুহাম্মদ আলী,মহন মটরস এর সত্বাধিকারী রফিকুল ইসলাম মোহন,
কটিয়া সমাচার পত্রিকার সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সারোয়ার হোসেন শাহিন, কটিয়াদি পৌরসভার নব-নির্বাচিত ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কাকন, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর জাহানারা এমদাদ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব উপজেলা শাখার সভাপতি ও দৈনিক গণ তদন্ত পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ছাবির উদ্দিন রাজু, অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক এবং সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের ঢাকা বিভাগীয় সহ-সভাপতি ও দৈনিক আজকের বসুন্ধরার
বিশেষ প্রতিনিধি মোঃ মাসুদুল ইসলাম সবুজ,দৈনিক যায়যায় দিন কুলিয়ারচর, বাজিতপুর,নিকলি প্রতিনিধি মহিউদ্দিন লিটন, কটিয়াদি প্রবাহের সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম, কটিয়াদি সমাচার পত্রিকার সৌরভ আহমেদ সোহাগ, দৈনিক স্বাধীন বাংলা ভৈরব প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া, বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলর ও নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ভিপি বাবু দুলাল বর্মণ।





