
বিপুল জামান লিখন,নেত্রকোণা প্রতিনিধিঃ-নেত্রকোনার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কে (১১ ই আগস্ট) শনিবার ভোরে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়ক ছেড়ে সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে।
এ সময় পল্লী বিদ্যুতের খুঁটি ও দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, জেলার দুর্গাপুর থেকে বালু বোঝাই একটি ট্রাক ঢাকা মেট্রো ট-২২-২৯২৪ শনিবার ভোর ৪ টার দিকে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর বাজারে নিয়ন্ত্রন হারিয়ে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙ্গে আইনাল হক ও আবদুল জলিলের দোকানে ঢুকে পড়ে। তবে এ সময় কেউ হতাহত হয়নি।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ-পরিদর্শক আখতারুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনার পরপর চালক পালিয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তার সাথে জেলার কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লড়ি দোকানে ঢুকে যায়।
এসময় দোকানে থাকা দুজন গুরুতর আহত হয়। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।তবে স্থানীয়দের সহযোগীতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা চলছে।





