আত্রাইয়ে সময়ের পাতার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0
17

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অনলাইন পোর্টাল সময়ের পাতার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে ৬ষ্ট বছরের মাইলফলক স্পর্শ করল সময়ের পাতা। ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে পোটালটি। টগবগিয়ে যৌবনের যে প্রাপ্তি দেশ ও জাতি সময়ের পাতা থেকে পেয়েছে তা স্মৃতির মণিকোঠায় জ্বল জ্বল করবে অবিরত। প্রথাগত সব নিয়ম মেনে সময়ের পাতা গণমাধ্যম জগতে আলোড়ন সৃষ্টি করেছে। দেখিয়েছে নতুন পথের দিশা। শনিবার এক যোগে কেক কেটে দিনটি উদযাপন করল সময়ের পাতা পরিবার। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলা কার্যালয় আত্রাইয়ে দুপুর ১২.৩০ মিনিটে কেক কাটার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সময়ের পাতার সহকারী বার্তা সম্পাদক ডা. খালেদ বিন ফিরোজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আত্রাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সেন্টু, সহ সভাপতি সাবেদ আলী। এছারা ডা. সরদার, মোঃ আকরাম হোসেন, পলাশ চৌধুরী , পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন, রাণীনগর উপজেলা প্রতিনিধি ও রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আওরঙ্গজেব হোসেন রাব্বী।