নেত্রকোণার মদনে দুই পক্ষের সংঘর্ষ আহতঃ-১৫

0
30

বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি)

নেত্রকোণা জেলার মদনে কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে হয়েছে। রবিবার(১ আগষ্ট) উপজেলার জমি সংক্রান্ত বিরোধে ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাকীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে নবাব আলী ও একই গ্রামের আব্দুল হাই এর ছেলে মানিক মিয়ার গোবিন্দপুর হাওরে পাশাপাশি জমিকে কেন্দ্র করে এই বিরোধ। রবিবার সকালে মান্নান জমিতে আইল (সীমানা) কাটলে ডালিম বাধা দেয়। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির হয়। এক পর্যায়ে বাড়িতে দুই পরিবারের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

উল্লেখ্য যে,ডালিম নবাব আলীর ছেলে ও মান্ননের ভাই। এ সংঘর্ষে আহত নবাব আলীসহ(৭৫) , ডালিম (২২) , সেলিম(২৬),হেলিম(৩২) ওয়ালীউল্লাহ(২৮), আলীম(৩০) ও মানিক মিয়ার ভাই মান্নান(৩৫) হান্নান (৪০) আলম(২৫) তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।