
আক্তার মাহমুদ (যশোর):
যশোরের ঝিকরগাছা উপজেলার দিকদানা খোশালনগর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুনসুর আলী (৭৫) আজ সোমবার ভোর ৬টায় নিজ বাড়িতে মৃত্যু বরন করেন।
তিনি বেশ কিছু দিন যাবৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রধান শিক্ষকের মৃত্যুতে বিদ্যালয়ের সকল শিক্ষক সহ কর্মচারিরা শোক প্রকাশ করেছেন। তাছাড়া তার নিজ গ্রামের সকল বাসিন্দারা তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
তার পরিবারের সদস্যরা মরহুমের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।





