
মিরাজ হাসান, বরকল উপজেলা প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায়, জারীকৃত প্রজ্ঞাপনের আলোকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার সম্মানীত উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমান স্যারের এর সার্বিক তত্ত্বাবধানে, বিলাইছড়ি সদরের জনসাধারণকে করোনা ভাইরাস রোগের পরিস্থিতি বিবেচনায় সরকার কতৃর্ক আরোপিত বিধি নিষেধগুলো উপজেলার যুব রেড ক্রিসেন্ট দল এর মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দেওয়ার মাধ্যমে সচেতন করা হয়েছে।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন,
বিলাইছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্টের সম্মানিত দলনেতা মোঃআজগর আবির সহ,সম্মানিত যুব রেড ক্রিসেন্টের যুব সদস্য গন।





