দাবী মৌলিক উন্নয়ন সংস্থা” নওগাঁ কর্তৃক উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক প্রদান

0
170

আন্তর্জাতিক দাতা সংস্থা IFAD ও DANIDA এর আর্থিক এবং PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতাভুক্ত উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক প্রদান অনুষ্ঠান অদ্যই দাবীর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থার প্রকল্প সহঃসমন্বয়কারী জনাব কৃষিবিদ রাজু আহম্মেদ। তিনি উপস্থিত উদ্যোক্তাদের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনার বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং প্রাণিসম্পদ খাতে উন্নয়নে তাদের ভূমিকার প্রশংসা করেন। পরিশেষে তিনি উদ্যোক্তাদের সাফল্য কামনা করেন।
উক্ত চেক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মাহমুদ কবির, মনিটরিং অফিসার মোঃ আল আমিন, ভিসিএফ ডাঃ মোঃ দুরুল হুদা নয়ন (লাইভস্টক), ভিসিএফ কৃষিবিদ মোঃ আব্দুল মালেক (গো-খাদ্য বাজার উন্নয়ন), মোঃ নুরুল আমিন (মাংসের বাজার উন্নয়ন), কৃষিবিদ মোঃ রুহুল আমিন (দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন), মোঃ রকিবুর রহমান (আইসিটি), প্রকল্পের সকল এভিসিএফ সহ অন্যান্য কর্মকর্তা ও উদ্যোক্তাগণ।