
শান্তনু সাগর, বরিশাল প্রতিনিধি: করোনা মহামারীতে অস্বাভাবিক দেশ। তারই মধ্যে এবার একই দিনে আরম্ভ হয়েছে পবিত্র মাহে রমজান এবং বাংলা নববর্ষ। কিন্তু করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে সরকার আজ থেকেই কঠোর লকডাউন কার্যকর করেছে।

এরূপ পরিস্থিতিতে তালতলী উপজেলার ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান (মোস্তাক) সবাইকে পবিত্র মাহে রমজানের ও শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে সকলকে ঘরে বসে আনন্দ উদ্বযাপনের অনুরোধ করেছেন।
তিনি বলেন, “দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার অনুষ্ঠান করব। বর্তমান পরিস্থিতিতে সকলে ঘরে থাকুন। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাবেন না,জরুরি প্রয়োজনে বাহির হলে অবশ্যই মাস্ক পড়ুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।





