দাবী মৌলিক উন্নয়ন সংস্থা” নওগাঁ কর্তৃক এলএসপিদের মাঝে ভ্যাকসিন কুলার বক্স প্রদান

0
18

আন্তর্জাতিক দাতা সংস্থা IFAD ও DANIDA এর আর্থিক এবং PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, “দাবী মৌলিক উন্নয়ন সংস্থা” নওগাঁ কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতাভুক্ত এলএসপি ও ভ্যাকসিনেটরদের মাঝে ভ্যাকসিন কুলার বক্স প্রদান অনুষ্ঠান দাবী’র প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থার প্রকল্প সহঃসমন্বয়কারী জনাব কৃষিবিদ রাজু আহম্মেদ। তিনি উপস্থিত এলএসপি ও ভ্যাকসিনেটরদের প্রাণিসম্পদ খাতে উন্নয়নে অবদানের প্রশংসা করেন। বিনা চিকিৎসা ও ভ্যাকসিনের অভাবে যেন কোন প্রাণির অকালমৃত্যু না হয় সে বিষয়ে তাদের গুরুত্বারোপ করেন এবং খামারী পর্যায়ে ভ্যাকসিনের গুরুত্ব বোঝানো ও এর কার্যকারিতা আলোচনার জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে তিনি এলএসপি ও ভ্যাকসিনেটরদের সাফল্য কামনা করেন।
উক্ত ভ্যাকসিন কুলার বক্স প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মাহমুদ কবির, মনিটরিং অফিসার মোঃ আল আমিন, ভিসিএফ ডাঃ মোঃ দুরুল হুদা নয়ন (লাইভস্টক), ভিসিএফ কৃষিবিদ মোঃ আব্দুল মালেক (গো-খাদ্য বাজার উন্নয়ন), মোঃ নুরুল আমিন (মাংসের বাজার উন্নয়ন), কৃষিবিদ মোঃ রুহুল আমিন (দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন), মোঃ রকিবুর রহমান (আইসিটি), প্রকল্পের সকল এভিসিএফ সহ অন্যান্য কর্মকর্তা ও এলএসপিগণ।