দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁয় `পলিসি উন্নয়ন ও বিদ্যমান পলিসির প্রয়োগ বিষয়ে মাল্টি-স্টেকহোল্ডার ওয়ার্কশপ’ অনুষ্ঠিত

0
7

আন্তর্জাতিক দাতা সংস্থা ইফাদ ও ড্যানিডা এর আর্থিক সহযোগিতা, পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ কর্তৃক বাস্তবায়িত ‘রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)’-এর ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের কার্যক্রমের অংশ ‘পলিসি উন্নয়ন ও বিদ্যমান পলিসির প্রয়োগ বিষয়ে মাল্টি-স্টেকহোল্ডার ওয়ার্কশপ’ দাবী মৌলিক উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে (২১ মার্চ ২০২৪) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্কশপের শুভ উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কৃষিবিদ মো: মাহমুদ কবীর, প্রকল্প ব্যবস্থাপক। এ সময় তিনি সংস্থার পরিচিতি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। আরএমটিপি-ডেইরী ও মিট উপ-প্রকল্পের কার্যাবলি বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করেন উপ-প্রকল্পের এমআরএম অফিসার মোঃ আল আমিন । ওয়ার্কশপে উপস্থিত বিভিন্ন পর্যায়ের ভ্যালু চেইন কমিটির সদস্যরা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন। অদ্যকার সভার সভাপতি নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু তালেব সমাপনি বক্তৃতায় প্রাণিসম্পদ খাতের বিদ্যমান পলিসি ও এর প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি তিনি প্রাণিসম্পদ উন্নয়নে উক্ত উপ-প্রকল্পের কর্মকান্ড বাস্তবায়নের গুরুত্বারোপ করেন। তিনি এসময় দুধের জন্য ফ্রিজিয়ান জাতের গাভীর কথা বলেন,গাভীকে সঠিক সময়ে বীজ ও গবাদীপ্রাণি কে সঠিক সময়ে টিকা ও কৃমিনাশক প্রদানের উপর গুরুত্বারোপ করেন। পরিশেষে তিনি রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রোজেক্ট (আরএমটিপি) এর সর্বোপরি সফলতা কামনা করেন এবং এজন্য দাবী মৌলিক উন্নয়ন সংস্থা কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভ্যালু চেইন কমিটির সদস্যবৃন্দ, ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সহ-সভাপতি এ. কে. এম. ওয়ালিউল ইসলাম, ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের আহ্ববায়ক আরিফ মোহাম্মদ ইমন, ব্র্যাক আই কর্মী রুহুল আমিন, নারিশ প্রতিনিধি ডাঃ রবিউল ইসলাম, মিট প্রসেসর মোঃ আব্দুল মজিদ, টেলিমিডিসিন উদ্যোক্তা মোঃ রবিউল হোসেন, সফল উদীয়মান দুগ্ধজাতপণ্য প্রক্রিয়াজাতকারী উদ্যোক্তা মোঃ আলমগীর হোসেন এবং উপ-প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।