দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁয় ‘এলএসপিদের ত্রৈমাসিক এওয়্যার্ড’ প্রদান

0
7

আন্তর্জাতিক দাতা সংস্থা ইফাদ ও ড্যানিডা এর আর্থিক সহযোগিতা, পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ কর্তৃক বাস্তবায়িত ‘রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)’-এর ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের কার্যক্রমের অংশ ‘এলএসপিদের ত্রৈমাসিক এওয়্যার্ড’ অনুষ্ঠান’ দাবী মৌলিক উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে (২১ মার্চ ২০২৪) দুপুর ১২ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কশপের শুভ উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কৃষিবিদ মো: মাহমুদ কবীর, প্রকল্প ব্যবস্থাপক। এ সময় তিনি সংস্থার পরিচিতি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। আরএমটিপি-ডেইরী ও মিট উপ-প্রকল্পের কার্যাবলি বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করেন উপ-প্রকল্পের এমআরএম অফিসার মোঃ আল আমিন।
অদ্যকার সভায় নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু তালেব আরএমটিপি-মিট এন্ড ডেইরী উপ-প্রকল্পের পক্ষথেকে প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নওগাঁ ও বগুড়া জেলার ৪ জন এলএসপি ও ১ জন উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সন্মানিত করেন। এর মধ্যে মোঃ মাহিনুর ইসলাম তালুকদার (সেরা প্রাণি সেবাকর্মী, দুপচাঁচিয়া), মোঃ আলমগীর হোসেন (সেরা প্রাণি সেবাকর্মী, রাণীনগর), মোঃ শহিদুল ইসলাম (সেরা প্রাণি সেবাকর্মী, নওগাঁ সদর), মোঃ হেলাল উদ্দিন মন্ডল (সেরা ভ্যাকসিনেটর, আত্রাই) ও মোঃ আলমগীর হোসেন (সফল দুগ্ধজাতপণ্য প্রক্রিয়াজাতকারী) ক্যাটাগরীতে এওয়্যার্ড গ্রহণ করেন। এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু তালেব সকলের সাফল্য কামনা করেন ও প্রাণিসম্পদ খাতে অবদানে তাঁদের ভূয়সী প্রশংসা করেন।