
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:প্রয়াত সাংবাদিক ফজলুর রহমান এর সহধর্মিণী ও কন্যাদের হাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব এর পক্ষ থেকে ৫ লক্ষ টাকা তুলে দিচ্ছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি খন্দকার শাহ্ আলম।
প্রেসক্লাবের গঠন তান্ত্রিক নিয়ম, কোন সন্মানিত সদস্য ইন্তেকাল করলে চার দিনের মধ্যে তার পরিবারের নিকট অনুদান হিসেবে ৫ লক্ষ টাকা হস্তান্তর করতে হবে। সেই দায়িত্ব আজ ২৭ মে বৃহস্পতিবার বিকেলে পালন করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন সবুজ, সাবেক সভাপতি রুমন রেজা,সাবেক সভাপতি আরিফ আলম দিপু, কার্যকরী সদস্য বিল্লাল হোসেন রবিনসহ আরো সাংবাদিক বৃন্দ।





