আজ ২৩ জুন বুধবার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদান কারী গৌরবান্বিত প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের প্রত্যাশিত মাঝি আলহাজ্ব নাজমুল হোসেন। তিনি ২নং বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক জনপ্রিয় জনপ্রতিনিধি এবং সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বালুয়াকান্দি ইউনিয়ন তথা সারা মুন্সীগঞ্জ জেলায় আলহাজ্ব নাজমুল হোসেন মেম্বার অতি সুপরিচিত একজন মানুষ। মানুষের কল্যাণে সারা জীবন নিজেকে বিলিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের রাজনৈতিক প্রেরনাই তার রাজনৈতিক বিশ্বাস। জাতীর জনক বঙ্গবন্ধু তার আদর্শ। বালুয়াকান্দি ইউনিয়নে নৌকা প্রতীক পেলে নির্বাচন করবেন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন আলহাজ্ব নাজমুল হোসেন মেম্বারে।
৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকল দেশবাসী তথা বালুয়াকান্দী ইউনিয়ন বাসীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আধুনিক বালুয়াকান্দি ইউনিয়ন গড়তে সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য বলে জানিয়েছেন আলহাজ্ব নাজমুল হোসেন।
গজারিয়া,মুন্সীগঞ্জ।





মন্তব্য করুন