
মোঃ খায়রুল ইসলাম হৃদয়, গজারিয়া,মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় ২১আগষ্ট গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে,গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা ও বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠান।

২১/০৮/২০২১খ্রিঃরোজ শনিবার বিকাল ৪ টায় টেংঙ্গারচর ইউনিয়ন এর ভাটেরচর সেভেন হ্যাভেন রেষ্টুরেন্টে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগ। উক্ত অনুষ্ঠানে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আমিরুল
ইসলাম, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আবূ তালেব ভূইয়া, মুন্সীগঞ্জ জেলার আওয়ামী লীগের সহ- সভাপতি নাছির উদ্দীন মিয়াজী, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী,মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নাজমুল হোসেন, গজারিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের
সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম,আব্দুল মতিন মন্টু,হাবিবুর রহমান,আল আমিন প্রধান,উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আবুল বাশার,সাবেক জেলা ছাত্রলীগ নেতা আজিজুল হক পার্থ সহ উপজেলার সকল ইউনিয়ন এর নেতা কর্মী প্রমুখ।





