
মিরাজ হাসান বরকল প্রতিনিধি,রাঙ্গামাটি, আজ ৩ জুন রোজ বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কতৃক বিগত ৩১শে মে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩৩ পরিবারের মাঝে ৫হাজার টাকা করে নগদ অর্থ বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা,ভুষনছড়া ইউপি চেয়ারম্যান মো মামুনর রশিদ মামুন,ভুষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাইদ মেম্বার,সাবেক ছাত্র লীগের সাধারন সম্পাদক দোলন দাস,বরকল উপজেলা আহবায়ক কমিটির ডা নজরুল ইসলাম,সদস্য সচিব সাইফুল ইসলাম মনির,হরিণা বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানান।তিনি বলেন,অগ্নিকান্ডটি হরিণা বাজারের ব্যাবসায়ীদের জন্য অপরূনীয় ক্ষতি। এটা কাটিয়ে উঠতে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।





