
তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে করোনা মহামারি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। গতকাল নওগাঁ পৌরসভাকে লকডাউন ঘোষণা করায় এবং করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই অভিযান অব্যাহত রেখেছেন সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম।

এসময় আত্রাই থেকে পার্শ্ববর্তী বগুড়া, নাটোর ও রাজশাহী জেলায় চলাচলকারী সিএনজি চালক ও চেইন মাস্টারের সাথে কথা বলে কয়েক দিন সিএনজি চালাতে নিরুৎসাহিত করেন। সেইসাথে বিভিন্ন জানবাহনের যাত্রী ও চালকের মুখে মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন। এসময় কয়েকজন মটর চালককে মাস্ক না পরার অপরাধে জরিমানা করেন এসিল্যান্ড।
সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম বলেন, গতকাল নওগাঁ পৌরসভাকে লকডাউন ঘোষণা করায় এবং করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় অভিযান চালানো হচ্ছে। যাদের মুখে মাস্ক নাই তাদেরকে মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে। এর পরেও যিনারা নিয়ম মানছেন না তাদের জরিমানা করা হচ্ছে।





