রূপসায় পল্লী সঞ্চয় ব‍্যাংকের জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার বিতরণ 

0
13

রূপসা প্রতিনিধিঃ রূপসায় জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা আক্রান্ত রোগীদের সহায়তায় জন্য রূপসা আমার বাড়ি,আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের অক্সিজেন সিলিন্ডার অনুদান প্রদান অনুষ্ঠান গত ২৫ আগষ্ট সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

রূপসায় পল্লী সঞ্চয় ব‍্যাংকের জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার বিতরণ 
রূপসায় পল্লী সঞ্চয় ব‍্যাংকের জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন। রূপসা উপজেলা প্রশাসন ও পল্লী সঞ্চয় ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আমার বাড়ি,আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক স্নিগ্ধা আক্তার।

এছাড়াও বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার সঙ্গীতা চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সাংবাদিক খান আব্দুর জব্বার শিবলী, মোঃ বেনজীর হোসেন,আইয়ূব আলী,চিত্ত রঞ্জন সেন, পল্লী সঞ্চয় ব্যাংকের স্বপ্না সরকার, জিএম ফরহাদ হোসেন,দিপংকর দাস,চঞ্চল দেবনাথ, শিমূল অধিকারী,মনিমোহন মজুমদার,পার্থ কুমার হালদার,মোঃ সিরাজুল ইসলাম,মোঃ কামাল হোসেন,মোঃ শামীমুর রহমান,মোঃ রিপন খান প্রমূখ।