
যশোর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন এর মা আজ মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দ সহ সকল মানুষ শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবর শুনে ঝিকরগাছা উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জ্যাক হাসান মিন্টু গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার জানাযায় উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব আহমেদ শুভ,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, যুবলীগ নেতা মিন্নু,গফফার সিহাব,নাসিম ও ছাত্রলীগ নেতা মুরাদ প্রমুখ।





