
সময়ের পাতা ডেস্ক:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকা ডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অন্তত ১৩ যাত্রী। (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। পথে স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। জীবিত অবস্থায় আরও ৫৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়। যাত্রীদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক। বর্তমানে উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ঢাকা থেকে ডুবুরী দল এসে উদ্ধার তৎপরতা শুরু করবে।





