
রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ইলাইপুর গ্রামের ভ্যান চালক শ্রমিকলীগের উদ্দ্যেগে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠি হয়। খেলায় অংশ গ্রহন করেন ইলাইপুর লাল দল ও সবুজ দল। লাল দলের অধিনায়ক ৮ নং ওয়ার্ড ভ্যান চালক শ্রমিকলীগের সভাপতি মোঃ শহিদুল শেখ এবং সবুজ দলের অধিনায়ক শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান। গত ২৭ আগষ্ট সকাল সাড়ে ৯টায় ইলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়। রেফারী আজিজুর রহমান বাবলু’র পরিচালনায় খেলা উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইউপি সদস্য আব্দুল গফুর খাঁন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, ওয়ার্ড আ’লীগের সভাপতি ইফতে খাইরুল আলম খান, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, এ্যাডভোকেট আব্দুল হালিম শেখসহ এলাকার সুধী জন। খেলা শেষে বিজয়ী সবুজ দলের অধিনায়কের হাতে পুস্কার তুলে দেওয়া হয়।





