

মোঃ শাহীনুজ্জামান:
লোহাগড়া থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ১৫ ই জানুয়ারি ২০২২ সন্ধ্যা ৭ ঘটিকায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্টোক জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি। কিছুদিন আগে তিনি নড়াইল ডিবি পুলিশ থেকে লোহাগড়া থানা পুলিশে যোগ দেন। ভাল মনের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিল তার।তার মৃত্যুতে লোহাগড়া থানায় শোকের ছায়া বিরাজ করছে। আন্তর্জাতিক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এস আই রফিকুল ইসলাম এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।





